শহর বা সদর এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৮:৪০ পিএম
সম্প্রতি প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় নারায়ণগঞ্জ নগরীর প্রাণকেন্দ্র অথবা এর আশপাশের এলাকা সমূহে স্থাপন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর ২০২০ইং) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ ও গণমাধ্যমের ব্যনারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু প্রেমী এবং মাটি ও মানুষের কবি এড. মোহাম্মদ নুরুল আলম।
টেলিগ্রাফ নিউজ২৪.কম সম্পাদক মো: আরিফুজ্জামান আরিফ এর সভাপতিত্বে ও দৈনিক অপরাধ রিপোর্ট সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু এর সার্বিক পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো: শহীদ উল্লাহ, যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মো. লিটন,দৈনিক বিজয় পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি সোলাইমান হোসেন রনি, হিউম্যান রাইটস ফতুল্লা থানার সভাপতি রুহুল আমিন, বন্দর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান খান বাদল, সিটি প্রেসক্লাবের কার্যকরী সদস্য আক্তার হোসেন,কবি সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, দৈনিক অপরাধ রিপোর্টের ফটো সাংবাদিক মাহমুদুল হাসান সুমন, সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য শ্যামল চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন ও মনির হোসেন প্রমুখ। সঞ্চলনায় ছিলেন টিভি ও মঞ্চাভিনেতা, কবি সাংবাদিক মোখলেছুর রহমান তোতা।
এ সময় বক্তাগণ নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় করার অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বিশ^বিদ্যালয়টি নারায়ণগঞ্জের করার জন্য যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন এবং এব্যাপারে ডিও লেটার দিয়েছেন তিনি হচ্ছেন জননেতা শামীম ওসমান এমপি। তাঁর প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রধান অতিথি এড. মোহাম্মদ নূরুল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সুযোগ্য উত্তরসূরী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে “জাতির জনক শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়” প্রতিষ্ঠার অনুমোদন দেয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান।
একই সাথে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জন্য জননেতা নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সাংসদ এ কে এম শামীম ওসমান এর নিরলস প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর্তমানে নারায়ণগঞ্জ বিসিক শিল্প এলাকা দেশের তৈরি নীট পোষাক রপ্তানীর প্রায় ৮৫% বৈদেশিক মুদ্রা অর্জন করে নারায়ণগঞ্জ।
বাংলাদেশের শিল্পনগরী হিসেবে পরিচিত এবং প্রত্যেক জেলার সাথে সহজযোগ্য যাতায়াত ব্যবস্থার কারণে নারায়ণগঞ্জ সদর এলাকায় বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য আধুনিক বাংলার রূপকার মাদার অব হিউমিনিটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আহবান জানান।
বিশ^বিদ্যালয়টি নির্মাণে জায়গা অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম শামীম ওসমানের প্রতি দায়িত্ব দেয়ার আহবান জানান। জেলা ও মহানগর আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগসহ সকল জেলাবাসী জননেতা শামীম ওসমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ সদর এলাকায় বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য এক হয়ে কাজ করার আহবান জানান।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ শহীদ উল্লাহ বলেন, প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত বন্দর নগরী নারায়ণগঞ্জ হারিয়ে যাওয়া সুনাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ফিরে আসবে।
নারায়ণগঞ্জ শহরের উপকন্ঠ ফতুল্লা খান সাহেব ওসমান আলী ষ্টেডিয়াম সংলগ্ন নম পার্ক এর উত্তর পাশের্^ বিস্তৃর্ণ জায়গা রয়েছে এবং নগরীর প্রাণকেন্দ্র পুরাতন কোর্ট ভবন এলাকাসহ পুরনো জেলা কারাগার ছাত্রাবাস করা সম্ভব।
এ বিশ^বিদ্যালয়টি নারায়ণগঞ্জ সদর প্রতিষ্ঠার জন্য জননেতা এ কে এম শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এগিয়ে আশার আহবান জানান।
বক্তাগণ নগরীর প্রাণকেন্দ্র ও এর আশপাশের এলাকা সমূহে স্থাপন করার দাবি জানিয়ে বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি, নারায়ণগঞ্জ সদর উপজেলা সমূহের এলাকা, নগরীর শায়েস্তা খান সড়কের পুরাতন জেলা কারাগার, নগরীর ৫নং ঘাট, বন্দর ১ নং খেয়াঘাটের পূর্বপাড় ময়মনসিংহ পট্টিসহ আরো অনেক জায়গা রয়েছে, যে কোন একটি জায়গা নির্ধারণ করলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় করা যাবে।
বিশেষ করে এই দায়িত্বটি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে দেওয়ার দাবি জানান বক্তাগণ।


