Logo
Logo
×

নগর জুড়ে

অসিত বরণ বিশ্বাসের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাসদের সমাবেশ 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৭:৩৫ পিএম

অসিত বরণ বিশ্বাসের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাসদের সমাবেশ 
Swapno

বাসদ নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ^াসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা এবং চক্রান্ত্রের প্রতিবাদে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে আগে একটি বিক্ষোভ মিছিল ২নং রেলগেট থেকে শুরু হয়ে মন্ডলপাড়া, টানবাজার সড়ক ঘুরে প্রেসক্লাবে এসে সমাবেশ স্থলে মিলিত হয়।

 

জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, বেলায়েত হোসেন, এস এম কাদির, আবুল কালাম প্রমুখ।

 

নেতৃবৃন্দ বলেন, হকার ইস্যুতে ২০১৮ সালের ১৬ জানুয়ারি  সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে গত ২০ ডিসেম্বর রবিবার নারায়ণগঞ্জ আদালতে একটি মামলার আবেদন করা হয়। ইতিমধ্যে আদালত সদর থানার ওসিকে ২২ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন।

 

তারা বলেন, মামলার আবেদনে বাসদের জেলা কমিটির সদস্য অসিত বরণ বিশ^াসকে ৩ নং আসামি করা হয়। শুধু তাই নয় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, প্রধান আইনজীবী এড. মাহবুবুর রহমান মাসুমকেও আসামী করা হয়।

 

নেতৃবৃন্দ আরো বলেন, ঘটনার সাথে অসিত বরণ বিশ^াসের কোন সংশ্লিষ্টতা নেই। এটি একটি অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অভিযোগে ১৭ জন আসামীকে বিএনপি ও জামায়াতের লোক হিসেবে বলা হয়েছে। শুধু তাই নয় ঘটনা ঘটার প্রায় ৩ বছর পর আদালতে মামলাটি করা হয়েছে।

 

তারা বলেন, অসিত বরণ বিশ^াস দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সামনে যেহেতু সিটি কর্পোরেশন নির্বাচন সেহেতু তাকে পরাজিত করার উদ্দেশ্যেই এই ষড়যন্তমূলক মামলায় তার নাম অন্তর্ভূক্ত করা হয়। গত নির্বাচনেও এই চিহ্নিত গোষ্ঠী ষড়যন্ত্র করে ছিল, কিন্তু অসিত বরন বিশ^াসকে ঠেকাতে পারেনি।

 

বক্তারা বলেন, মামলার বাদি নিয়াজুল চিহ্নিত সন্ত্রাসী। এক সময় নারায়ণগঞ্জের মানুষ নিয়াজুলকে সন্ত্রাসের চার খলিফার এক খলিফা বলতো। দর্জি থেকে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে। ২০১৮ সালের ১৬ জানুয়ারির ঘটনায় তার অস্ত্র হাতে আক্রমনের ছবি পরের দিন সব পত্রিকায় বেরিয়েছে। সাংবাদিকদের কাছে ভিডিও ফুটেজও রয়েছে। একজন চিহ্নিত সন্ত্রাসীর স্বর্ণের চেইন ও দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ খুবই হাস্যকর।

 

নেতৃবৃন্দ এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এর বিরুদ্ধে রাজপথে সংগ্রাম গড়ে তোলার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন