Logo
Logo
×

নগর জুড়ে

অসুস্থ এড. খোরশেদ আলম মোল্লার পাশে আইনজীবী ফোরাম

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৭:১৫ পিএম

অসুস্থ এড. খোরশেদ আলম মোল্লার পাশে আইনজীবী ফোরাম
Swapno

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লার পাশে জেলা আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

 

সোমবার ( ২১ ডিসেম্বর ) বিকেলে শহরের কলেজ রোড এলাকায় খোরশেদ আলম মোল্লার বাসভবনে যান জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। চোখের ছানি অপারেশনের জন্য দীর্ঘ এক সপ্তাহ যাবৎ বাসায় অবস্থান করছেন এড. খোরশেদ আলম মোল্লা।

 

এসময়ে জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ খোরশেদ আলম মোল্লার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে সদ্য নবনির্বাচিত জেলা আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ তাকে ফুল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

 

এ সময়ে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সদ্য নবনির্বাচিত সভাপতি এড. সরকার হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির,যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান,আইনজীবী ফোরামের নেতা এড. কাউসার আলম চৌধুরী টুটুল, এড. মাহবুব আরেফীন শিমু,এড. মাঈনুদ্দীন আহামেদ রেজা,এড. আমিনুল ইসলাম, এড. ফজলুর রহমান ফাহিম প্রমূখ।

 

প্রসঙ্গত, এড. খোরশেদ আলম মোল্লা দীর্ঘ দিন যাবৎ চোখের সমস্যায় ভুগছেন । পরে একটি বেসরকারি হাসপাতালে তার চোখের ছানি অপারেশন করা হয়। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন