Logo
Logo
×

নগর জুড়ে

বিজয় দিবসে ১৭ নং ওয়ার্ডে মাছ বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯ পিএম

বিজয় দিবসে ১৭ নং ওয়ার্ডে মাছ বিতরণ
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড বাসীর মাঝে ৫০ হাজার মাছ বিতরণ করেছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। বুধবার (১৬ই ডিসেম্বর) সকালে এ মাছ বিতরণ করা হয়।

 

এ‌ বিষ‌য়ে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, আজ মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহী‌দের আত্মত্যা‌গের বি‌নিম‌য়ে এ‌ বিজয়। তা‌দের সম্মা‌নে এবং আনন্দ ভাগাভা‌গি ক‌রে নি‌তে সক‌লের মা‌ঝে আ‌মি মাছ বিতরণ ক‌রে‌ছি। যার কার‌ণে আনন্দের সাথে দিনটি শুরু হলো, খুব ভালো লাগছে। আসলে মানুষের জন্য ভালো কিছু করতে পারলেই আমার ভালো লাগে।

 

এসময় উপ‌স্থিত ছি‌লেন, মুক্তিযোদ্ধা ইকবাল, বাদল, হাজি রহিম, এস‌.বি ক্যাব‌লের পরিচালক এম.আর.কে রিয়েন, রিয়াদ হাসান, মাইনুদ্দীন, সুমন, আকাশ, রাজিব, আক্তার সহ বি‌ভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন