Logo
Logo
×

নগর জুড়ে

রেজা সর্দারের স্ত্রী’র মৃত্যুতে কাউন্সিলর খোরশেদের শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৬:২৫ পিএম

রেজা সর্দারের স্ত্রী’র মৃত্যুতে কাউন্সিলর খোরশেদের শোক
Swapno

আমলাপাড়া কেবি সাহা বাইলেন নিবাসী, মেঘনা অয়েল লি: এর ডিলার ১৩নং ওয়ার্ডের তিনবারের কমিশনার তারা মিয়া সর্দার (তারু সর্দার) এর ছোট ভাই রেজাউল করিম রেজা’র স্ত্রী রোজিনা বেগম রোজী (৫৭)’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 

বুধবার (১৬ ডিসেম্বর) তিনি ব্রেন স্ট্রোকে ইন্তেকাল করেছেন। গত দুই সপ্তাহ যাবৎ চিকিসাধীন ছিলেন রোজিনা বেগম।

 

এক শোক বার্তায় কাউন্সিলর খোরশেদ জানান, দীর্ঘদিন (২২ বছর) যাবত কালিরবাজারে রেজাউল করিম রেজা’র অফিসের পাশের ভবনে গার্মেন্টস ব্যাবসা করার কারণে তার ও তার পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। তিনি ও তার স্ত্রী আমাকে বিশেষ স্নেহ করতেন। আল্লাহ রাব্বুল আল-আমিন ওনাকে ক্ষমা করুণ এবং জান্নাত দান করুন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন