Logo
Logo
×

নগর জুড়ে

বিজয় দিবস উপলক্ষ্যে মহানগর ইসলামী আন্দোলন এর বিশেষ আয়োজন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৫:২২ পিএম

বিজয় দিবস উপলক্ষ্যে মহানগর ইসলামী আন্দোলন এর বিশেষ আয়োজন
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা’র উদ্যোগে শহীদদের রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সংগঠন এর মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. নুর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় এই আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বহু রক্ত ও অশ্রুর বিনিময়ে পাওয়া এ বিজয়। ’৭১ এর ১৬ ডিসেম্বরের এই দিনটিতে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের নতুন এক দেশ স্থান করে নেয়। বক্তারা বলেন, স¦াধীনতা আমাদের জন্য আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত। কিন্তু বিজয়ের ৫০তম বছরে এসেও আমরা যদি সাম্য,মানবিক মর্যাদাও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হই তাহলে জনগণ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র প্রার্থী জননেতা মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলমসহ নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন