Logo
Logo
×

নগর জুড়ে

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি ঐক্য পরিষদের শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৫:০৪ পিএম

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি ঐক্য পরিষদের শ্রদ্ধা
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে চাষাঢ়ার বিজয়স্তম্ভে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

 

এসময়ে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দাস, মহানগর সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ, পিন্টু রায়, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক সুজন দাস, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগর পরিষদের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লুু, সদর উপজেলার সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ, সাধারণ সম্পাদক তিতাস বিশ্বাস, বন্দর উপজেলার সভাপতি তুলশি ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস, সিদ্ধিরগঞ্জ উপজেলার সদস্য সচিব গোপাল বর্মন, জেলার সংগঠনিক সম্পাদক জেকী নন্দী, প্রণয় কুমার সিংহসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন