নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের বিজয় র্যালী ও শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৪:৫৩ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে শহরে বিজয় র্যালী করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে চাষাঢ়া চত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে ফুলেল শ্রদ্ধা জানান এবং এক বিজয় র্যালী বের করেন নেতৃবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগর সাধারণ সম্পাদক উত্তম সাহা, বন্দর পূজা উদযাপন সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, সিদ্ধিরগঞ্জের সভাপতি শিশির ঘোষ অমর, সহসভাপতি রতন রায়, সাধারণ সম্পাদক খোকন বর্মন, পূজা পরিষদ নেতা রিপন ভাওয়াল, সঞ্জয় কুমার দাস, তপন গোপ সাধু, কৃষ্ণ আচার্য, বিদু হাওলাদার, বিক্রম দাস, মানিক রাম কানু, সুজন বিশ্বাস, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন দাসসহ নেতৃবৃন্দ।


