বিজয় দিবসে বিজয়স্তম্ভে মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৩:৪৩ পিএম
মহান বিজয় দিবসে চাষাঢ়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ।
বুধবার ( ১৬ ডিসেম্বর ) সকালে চাষাড়া চত্বরে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব মাহমুদ অভি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি নুর নবী রাসেল, সহ-সভাপতি মামুন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম, রাজিব হোসেন, জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন শাকিল,দপ্তর সম্পাদক কাউসার আহমেদ, সহ দপ্তর সম্পাদক রিফাত হোসেন সম্পদ, ধর্ম বিষয়ক সম্পাদক জিয়াউর হক জুয়েল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ.আর লিমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রঞ্জিত বিশ্বাস, সদস্য অর্ক, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার ।
এছাড়া উপস্থিত রয়েছে হামিম সম্রাট, হিমু খান, ফাহাদ,পাপন, মাকসুদুর রহমান রবিন, রাজু, লিটন, মিলকান ইসলাম, হৃদয়, সৌরভ রাজিব, মাহবুব প্রমুখ।


