বিজয় দিবসে শহীদদের প্রতি আইনজীবী সমিতির শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৩:২৯ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে চাষাঢ়ায় নির্মিত বিজয়স্তম্ভে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এড. সেলিনা ইয়াসমিন, কার্যকরী পরিষদের সিনিয়র সহসভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি এড. তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ণ সম্পাদক এড. আবুুল বাশার রুবেল, লাইব্রেরী সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. মুহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা সম্পাদক এড. হাসিব উল হাসান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. নূসরাত জাহান তানিয়া, কার্যকরী পরিষদ সদস্য এড. কামরুন নেছা সূবর্ণা, এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, এড. কামরুল হাসান, এড. আজিম ভূঁইয়া ও এড. আসাদুল্লাহ সাগর।


