Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৩:১৮ পিএম

নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ
Swapno

বিজয়ের ৫০ বছরের পদার্পণে একাত্তরে জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানের অংশগ্রহণ করা বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা’র সাথে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেছে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় ফুলদিয়ে শহরের চাষাঢ়ার বিজয়স্তম্ভে’র বেদীতে প্রথম ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এরপর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

 

মহান বিজয় দিবস মুক্তিযুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের লাখো জনতা। দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে ফুলে ফুলে ঢেকে গেছে বিজয়স্তম্ভ।

 

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ, গণপূর্ত বিভাগ, সিভিল সার্জন, জেলা কমান্ড্যান্ট কার্যালয়, জেলা কারাগার, স্থানীয় সরকার প্রকৌশল, জেলা ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভা জেলা শাখা, খেলাঘর জেলা কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আনন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

 

বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বিজয়স্তম্ভটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দিলে দলে দলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয়স্তম্ভে ফুল দেওয়া শুরু করে নারায়ণগঞ্জবাসী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন