Logo
Logo
×

নগর জুড়ে

লাল-সবুজের চেতনা পরবর্তী প্রজন্মকে অনুভব করাতে পারছি না : ডিসি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম

লাল-সবুজের চেতনা পরবর্তী প্রজন্মকে অনুভব করাতে পারছি না : ডিসি
Swapno

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন বলেছেন, আপনারা চেয়েছিলেন এই পৃথিবীতে আপনার সন্তানেরা ও পরবর্তী প্রজন্ম মাথা উচুঁ করে লাল সবুজের পতাকা বহন করে থাকতে পারে, এটিই আপানারা চেয়েছিলেন এবং এখনো চেয়ে চাচ্ছেন কিন্তু সেখানে একটু ঘাটতি আছে। আমরা পরবর্তী প্রজন্মকে লাল-সবুজের চেতনা ঠিকভাবে অনুভব করাতে পারছি না ।


মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের শূটিং প্রতিযোগিতায় অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেন।


ডিসি মো.জসিম উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধাদের কি প্রেরণা ছিলো? আমাদের জাতির জনক বঙ্গবন্ধু হ্যামিলনের বাঁশিওয়ালা কে ছিলেন; যার ডাকে লাখো মানুষ আত্তাহুতি দিয়েছেন! মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ শুধু নয়, মা-বোনদের ইজ্জত হারানো ছিলো আমাদের কত বড় ত্যাগ সেই অনুভবটা নতুন প্রজন্মকে বুঝাতে হবে।

 

আর তা না হলে রাজাকার-আলবদর-আলশামসদের প্রেতাত্মারা এখনো সুযোগ খুঁজছে আমাদের ভেতর উস্কানি দিয়ে দেশের ভিতর বিশৃঙ্খলা তৈরি করতে। কিন্তু তাদের বিরুদ্ধে আপনাদের দ্বারা আমরা আবার অনুপ্রাণিত হয়ে আমরা কঠোর হস্তে তাদের দমন করবো। কোন ধরণের উস্কানিকমূলক কথার প্রেক্ষিতে দেশকে বিব্রতকর পরিস্থিতে যেতে দিবো না। মুক্তিযোদ্ধাদের জন্য এখন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি কাজ চলছে।


জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো.জায়েদুল আলম, বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শরীফ মো.মেহেদী হাসান আল আমিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন