রাজাকারের যাচাই বাচাই চাই : সেলিম ওসমান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৯:৩৩ পিএম
সাংসদ সেলিম ওসমান জেলা প্রশসাকে উদ্দেশ্য করে বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই হয়। আপনার কাছে অনুরোধ রাজাকারের যাচাই বাচাই কবে ওইটাতে এতো কষ্ট কেনো। রাজাকারের যাচাই বাচাই চাই।
বাংলাদেশের সাড়ে ৭ কোটির মধ্যে কিছু রাজাকার, আলবদরের জন্ম হয়েছিলো তাদের রক্ততেই আজকে কাজ করছে। তারা আমার বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আক্রমন করে।
আমরা আক্রমনের শিকার ১৯৭৫ সালে হয়েছি, ওয়ান ইলিবেনে হয়েছি। আমরা রাজনৈতি সাথে জড়িত ছিলাম। কিন্তু কেন আমার মুক্তিযোদ্ধারা মন খুলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে পারে নাই।
মুক্তিযোদ্ধের কোন রাজনীতি নাই মুক্তিযোদ্ধার একটাই নেতা বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কোন দলে বঙ্গবন্ধু এখন নাই। দেশ স্বাধীন হবার পর বাংলাদেশের তিনি জাতির পিতা ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শূটিং প্রতিযোগিতায় প্রাধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান আরো বলেন, এখনো যুদ্ধো শেষ হয় নাই। যুদ্ধ যদি শেষ হয়ে যেতো তাহলে আজকে বঙ্গবন্ধুর নিয়ে এমন মায়ের ছেলে জন্ম হবার কথা না, এমন ঘটনা ঘটাবে। প্রধানমন্ত্রী অত্যন্ত নমনীয় ওনি আইনের মাধ্যমে রাজাকার, আলবদরদেরকে সাজা দেয়ার ব্যবস্থা করেছেন। এমনি কি ফাঁসি পর্যন্ত নিয়ে গেছেন অনেকেই আবার পলাতক আছে।
এসময় তিনি মুক্তিযোদ্ধাদেরকে উদ্দেশ্য করে বলেন, যে কোন মানুষের কাছ থেকে সম্মান নেওয়ার চেষ্টা কইরেন না। এমন লোক যার সম্মান নাই তার সে যেনো আপনাকে সম্মান না দিতে পারে সেই দিইকে খেয়াল রাখতে হবে।
আমি এই ব্যাপারে জেলা প্রশাসক কে অনুরোধ করবো কেউ যদি মুক্তিযোদ্ধাদের কে সম্মান দিতে চায় আগে মুক্তিযোদ্ধা সংগঠন কাছ থেকে অনুমতি নিতে হবে।
আমাদের মধ্যে যেনো কোন রাজনীতি না থাকে। যদিও আমি একটা রাজনৈতিক দলের থেকে সংসদ সদস্য কিন্তু আমি কোন রাজনীতি বিশ্বাস করি না। আমি জনগণের প্রতিনিধি ছাড়া আমি একজন মুক্তিযোদ্ধা।
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শরীফ মো. মেহেদী হাসান আল আমিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মোহাম্মদ আলী প্রমুখ।


