শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যুব ঐক্য পরিষদের শোক র্যালি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:১২ পিএম
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তানদের স্মরণে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে শোক র্যালি ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শোক র্যালির আয়োজন করা হয়। এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ হতে শোক র্যালি বের করা হয়।
শোক র্যালিটি চাষাড়া বিজয়স্তম্ভ হয়ে প্রেসক্লাবে সামনে এসে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধরণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দাস, বিশেষ অতিথি মহানগরের সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য ,রাজীব কুমার দাস নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড.অঞ্জন দাস,সাধারণ সম্পাদক, রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক, মিঠুন দত্ত বিল্লুু, সদর উপজেলার সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ, সাধারণ সম্পাদক তিতাস বিশ্বাস, বন্দর উপজেলার সভাপতি, তুলশি ঘোষ,সাধারণসম্পাদক জিতু দাস, সিদ্ধিরগঞ্জ উপজেলার সদস্য সচিব গোপাল বর্মন, জেলার সংগঠনিক সম্পাদক জেকী নন্দী, প্রণয় কুমার সিংহসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।


