Logo
Logo
×

নগর জুড়ে

শীতার্ত মানুষের সহায়তায় শীতবস্ত্র সংগ্রহ

Icon

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৮:০৩ পিএম

শীতার্ত মানুষের সহায়তায় শীতবস্ত্র সংগ্রহ
Swapno

‘শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসুন’ এই আহ্বান জানিয়ে শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

 

সোমবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টায় শহরের চেম্বার রোড-রিভার ভিউ মার্কেট এলাকায় শীতবস্ত্র সংগ্রহের এই আয়োজন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র সভাপতি সুলতানা আক্তার, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মুন্নি সরদার,  সিথী, শাওন, সাদিয়া, মাহিনসহ নেতৃবৃন্দ।

 

এসময় নেতৃবৃন্দ জানান, করোনাকালের এই শৈত্যপ্রবাহ দরিদ্র মানুষকে আরও বেশি বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। উত্তরবঙ্গের ১৬ টি জেলায় শীতের তীব্রতা অনেক বেশি। সেখানে দরিদ্র মানুষের বসবাসও বেশি। শীতবস্ত্রের অভাবে তারা পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করছে। নারায়ণগঞ্জ শিল্প শহর হওয়ায় এখানকার শ্রমজীবী মানুষও শীতবস্ত্রের অভাবে সংকটগ্রস্থ।

 

তারা জানান, একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, তার উপর করোনাকালে দিনমজুরের উপার্জন সংকট। এ অবস্থায় নারায়ণগঞ্জসহ উত্তরবঙ্গের দরিদ্র মানুষদের শীতবস্ত্র দিয়ে সহায়তার জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে শীতবস্ত্র ও নগদ অর্থ সংগ্রহের কাজ শুরু করেছে তারা।

 

সংকটকালীন এইসময়ে তাদের এ কার্যক্রম চলমান থাকবে উল্লেখ করে আর্তমানবতার সেবায় শহরের সামর্থবান সকল মানুষকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

 

আর্থিক সহযোগিতার জন্য বিকাশ নম্বর-০১৩১৭৪৬২৮২৮ এবং যোগাযোগের ঠিকানা ২ নং রেল গেট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা কার্যালয়, ফোন: ০১৬৮৭৬৭৫১৮৬।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন