হাইকোর্টের নির্দেশনা, বঙ্গবন্ধু সড়কে হকার বসবে না : ওসি জামান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৬:০৮ পিএম
হাইকোর্টের নির্দেশনা এবার নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের দু'পাশের ফুটপাতে হকারদের না বসতে অনুরোধ করলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ জামান।
রোববার ( ১৩ ডিসেম্বর ) বিকেলে শহরের চাষাড়া আশপাশের এলাকায় হকার উচ্ছেদ কালে এ অনুরোধ করেন ওসি শাহ্ জামান। এসময়ে তিনি চাষাঢ়া আশপাশের এলাকাসহ বঙ্গবন্ধু সড়কের দু'পাশের ফুটপাতে বসা হকারদের সরিয়ে দেয়।
হকার উচ্ছেদ কালে ওসি শাহ্ জামান হকারদের অনুরোধ করে বলেন, আমি অনুরোধ করে বললাম। আপনারা বঙ্গবন্ধু সড়কের দু'পাশের ফুটপাতে বসবেন না । আমাদের কাছে হাইকোর্টের নির্দেশনা আছে। বঙ্গবন্ধু সড়ক দখল করে ফুটপাতে হকার না বসার জন্য।
যদি আপনাদের বসতে মন চায়, তাহলে অন্য কোন সড়কে বসেন। কেউ আপনাদের কিছু বলবে না আমি কথা দিলাম। কিন্তু বঙ্গবন্ধু সড়কে বসবেন। আজকে সুন্দর ভাবে বললাম, পরে যদি আবারও দেখি তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


