চেম্বার অব কমার্সের মানববন্ধনে ক্যাবল অপারেটর এসোসিয়েশনের যোগদান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৮:০৭ পিএম
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর আহবানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলী হায়দার শামীম এর নেতৃত্বে একটি মিছিল নিয়ে যোগদান করেন।
শনিবার (২২ ডিসেম্বর) সকাল সকাল ১১টায় ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নারায়ণগঞ্জ জেলা শাখা নারায়য়গঞ্জ প্রেসক্লাব এর সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাসুম আহম্মেদ, এমডি মহিউদ্দিন দেওয়ান, এসবি ক্যাবল স্যাটালাইট এর পরিচালক আব্দুল করিম বাবু, পরিচালক আনোয়ার হোসেন কাজল, নজরুল ইসলাম বিক্টর, রমিজ উদ্দিন প্রবন, মোতাহার হোসেন খাঁন, নাজিম উদ্দিন, আওলাদ হোসেন সহ প্রমূখ।


