জাতীয় হিন্দু মহাজোট ও স্বেচ্ছাসেবক মহাজোটের শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৭:১৪ পিএম
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর শাখার নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি অভিক সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।
এসময়ে সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমে মহানগর জাতীয় হিন্দু মহাজোট সিনিয়র সহ-সভাপতি অভিক সাহা ও জেলা জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট হতদরিদ্র এক গৃহহীন মহিলাকে নগদ অনুদান ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
শুক্রবার ( ১১ ডিসেম্বর ) বিকেলে শহরের শ্রী শ্রী শিব শীতলা ও তাঁরা মায়ের মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
জাতীয় হিন্দু মহাজোট মহানগরের সভাপতি খোকন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোভন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের সভাপতি পরেশ চৌধুরী,জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক নয়ন সাহা, মহানগর হিন্দু মহাজোটের সহ-সভাপতি উত্তম দাস, ভোজন সাহা,শিব শংকর সাহা, বিশ্বজিৎ রায়,দপ্তর সম্পাদক মানিক দাস,ধর্ম বিষয়ক সম্পাদক সত্যজিৎ পাল সাধু প্রমুখ।


