খেলাধূলা শরীর ও মনকে ভালো রাখে : রিয়েন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:১৭ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে যুব সমাজের উদ্যোগে শহরের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন মাঠে ব্যাডমিন্টন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর পুত্র ও এসবি স্যাটেলাইটের ব্যবস্থাপনা পরিচালক এম আর কে রিয়েন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এম আর কে রিয়েন বলেন, ব্যাডমিন্টন খেলাধূলা আমাদের সকলের শরীর ও মনকে ভালো রাখে। খেলাধূলা সকল অপরাধ থেকে দূরে রাখবে তাই খেলাধূলার বিকল্প নেই। সকল অন্যায়, অপরাধ দমনে ও নিজেকে বিরত রাখতে খেলাধূলাকে সঙ্গী করে নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আকাশ মোল্লা, ফাহিম, ওমর, সাদ্দাম প্রমুখ।


