নগরীতে গ্রুপ থিয়েটার ও নাট্যকর্মী জোট’র মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:৫৪ পিএম
কুষ্টিয়ায় বঙ্গববন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যৌথ ব্যানারে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন (ঢাকা বিভাগ) ও সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ। বুধবার (৯ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন (ঢাকা বিভাগ) ও সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ দলের নেতা কর্মীরা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গায় তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের বক্তব্যে বলেন, জাতির জনক বাংলার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা কঠাক্ষ্য করছে এবং কুষ্টিয়া যারা ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।
এই ভাস্কর্য নিয়ে যারা অপকর্ম করছে তারা হেফাজতের নাম করে জামাত ইসলাম, বিএনপির উপর ভর করে বাংলাদেশকে এক অস্থিতিশীল রাষ্ট্র পরিনত করতে চায়।
আপনারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র গুলোর দিকে তাকালে দেখতে পাবেন, প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে তাদের জাতির পিতা হউক, রাষ্ট্রের ক্ষমতাশীল ব্যাক্তি হউক অথবা কোন কবি, সাহিত্যিক হউক সব জায়গায় তাদের ভাস্কর্য আছে।
আজ এই ভাস্কর্য নিয়ে যারা বিরোধিতা করে তারা স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই। ওই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির পাকিস্তানের প্রেসক্রিপশনের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার জন্য তারা চেষ্টা করছে।
তারা বাংলাদেশকে এক অস্থিতিশিল রাষ্ট্র তৈরি করার জন্য বিভিন্ন সময় তারা আওয়ামীলীগ সরকারে নামে অভিযোগ দিয়ে আসছে । যা আজও প্রমনা করতে পারে নাই।
তারা বলে ছিলো এই সরকার ক্ষমতায় আসলে এই দেশ ভারত হয়ে যাবে তাদের কথা সফল কায়েম হয় নাই। তাদের প্রত্যেকটি কথা মিথ্যা প্রমাণিত হয়েছে।
আমাদের পক্ষে নিয়ে যারা কথা বলেন যারা দীন নিয়ে কথা বলেন সঠিক আলেম যারা তাদের কে নিয়ে তারা কঠাক্ষ্য করে বক্তব্য দেয়।
তাদের কারণে আজ সারা দেশ উত্তাল, সারাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠেছে।
আজ প্রেতাত্মারা নতুন করে মেতে উঠেছে। স্বাধীনতার পঞ্চাশবছর পরেও আপনারা নিমজ্জিত হন নাই। আপনাদের পাকিস্তানি মনোভাব আমাদের জানা হয়ে গেছে।
তথা কথিত মৌলিবাদি হায়নার দলদের বলবো সাহস থাকলে রাস্তায় নামো। আমরা রাস্তায় আছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে যে খেলায় নেমেছো তোমরা সফল হতে পারবে না।
বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে প্রয়োজনে আবারো মুক্তিযুদ্ধের মত ঝাঁপিয়ে পরে এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করবো।
আমরা আর এই বাংলার মাটিতে আর পাকিস্তানের প্রেতাত্মা জায়গা দিতে চাই না।
ঢাকা ব্যাংক কর্মচারী ফেডারেশন নেতা উত্তম কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেনÑ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, ব্যাংক কর্মচারী ফেডারেশন এর সভাপতি আব্দুল কাদির, সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি হুমায়ন কবির, শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, মুজিবর রহমান ,অগ্রনী ব্যাংকের সিবিআই সাধারন সম্পাদক সাহাবুদ্দিন পাঠান, বন্দর প্রেস ক্লাবের সভাপতি সেন্টু, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সাধারন সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড শ্রমিলীগের সাধারণ সম্পাদক মো. বোরহান মিয়া।


