Logo
Logo
×

নগর জুড়ে

আমি কিশোর আমার হত্যার বিচার হবে না কেন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম

আমি কিশোর আমার হত্যার বিচার হবে না কেন
Swapno

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, ত্বকী হত্যার বিচার না হওয়ায় ত্বকীর সেই অদৃশ্য আত্মা বার বার বলে, আমি একটা কিশোর আমার হত্যার বিচার হবে না কেন, আইনগতভাবে বাধা কোথায়?

 

তিনি বলেন, ত্বকী হত্যাকাণ্ডের বিচারের জন্য প্রধানমন্ত্রী, আইন মন্ত্রী, বিচার বিভাগ এবং তদন্ত কর্মকর্তার কাছে বলেছি। তারপরেও তারা ভ্রুক্ষেপ করছে না। তাহলে কী নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকাণ্ড ঘটেনি। 

 

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৯৩ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে সমাবেশ ও মোমশিখা প্রজ্জ¦লন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

 

মাহবুবুর রহমান মাসুম বলেন, যে পরিবারটি ত্বকীকে  হত্যা করে শীতলক্ষ্যা নদীকে রক্তে রঞ্জিত করেছে, সেই পরিবারটি বহাল তবিয়তে আছে। ওই পরিবারের নেতা শামীম ওসমান, যিনি এখন টেলিভিশনের পর্দার মধ্যে লুকিয়ে গেছেন, জনসম্মুখে আসেন না। আড়ালে থেকেই উনি বলেন মৃত্যুর আগে মাফ চাই, মৃত্যুর পরে মাফ চাইতে পারবো না।

 

তিনি প্রশ্ন করেন, ত্বকীর অদৃশ্য আত্মার কাছে আপনি মাফ চান কেমন করে ? কেমন করে ভুলু, চঞ্চলের অতৃপ্ত আত্মাকে তৃপ্তি না দিয়ে আপনি মাফ চান, লজ্জা করে না। মাফ আপনাকে করা হবে না।


 
তিনি আরও বলেন, এই হত্যাকারী পরিবার একের পর এক নিজের প্রতিদ্বন্দ্বিকে সরিয়ে দেওয়ার জন্য নানা রকম কাজ করছেন। আজকে নারায়ণগঞ্জের যারা গণমানুষের নেতা, যারা জনপ্রতিনিধি যারা ভোটে নির্বাচিত, তারা যাতে নির্বাচনে না আসতে পারে, সেজন্য নানা রকম অপকৌশল শুরু করে বদনাম শুরু করছেন।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জবাসি আপনাকে (শামীম ওসমান) চিনে, আপনাকে জানে। আপনি যখন গরম দেন, নারায়ণগঞ্জবাসী শংকিত হয় ঠিকই, কিন্ত যারা ত্বকী মঞ্চের সাথে আছি তারা যখন কথা বলি তখন নারায়ণগঞ্জবাসী অভয় পায়। তারা বিস্মিত হয় যে একট প্রতিবাদের জায়গা আছে, মঞ্চ আছে।

 

মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে, অর্থনীতিতে, চাঁদাবাজিতে, হকার, ফুটপাত নিয়ে ওসমান পরিবার খেলা খেলছেন। অথচ নাারয়ণগঞ্জের প্রশাসন, আইিন-শৃঙ্খলা বাহিনী তাদের হাতে জিম্মি। এই জিম্মি দশা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

 

তিনি বলেন, আমরা ত্বকী হত্যার বিচার চাই, যে ১১ জন কিলিং মিশনে ছিল তাদের অবিলম্বে গ্রেফতার চাই। ১৬৪ ধারার জবানবন্দী হওয়ার পরে সে আসামি রাজপথে কেমন করে ঘুরে।  আর এ পরিবারের সদস্যরা আস্ফালন দেখায়, আমাদের উপর চড়াও হতে চায় এটা হতে দেব না।

 

সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, শ্রমিক নেতা আাবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তারিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু, প্রদীপ ঘোষ বাবু, নারী নেত্রী রাশিদা আক্তার প্রমুখ।

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী’র খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।

 

ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।

 

এর পর থেকে ত্বকী হত্যার দ্রুত অভিযোগপত্র প্রদান, চিহ্নিত আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন