Logo
Logo
×

নগর জুড়ে

হত্যার আট বছরেও বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হয় : রাব্বি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৬:১৫ পিএম

হত্যার আট বছরেও বিচারের দাবিতে রাস্তায় দাঁড়াতে হয় : রাব্বি
Swapno

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, তক্কী হত্যা’র পর পৌনে আট বছর কেটে গেলেও এখনো বিচারের জন্য রাস্তায় দাঁড়াতে হয়। এখন বঙ্গবন্ধু’র ভাস্কর্য যারা ভেঙ্গেছে নারায়ণগঞ্জের সেই হেফাজতকেই বিরিয়ানী খাইয়েছিল এই ত্বকীর ঘাতক পরিবার। তখন তাদের দিয়ে আমার বিরুদ্ধে মামলা করিয়ে, কল্লা চাই, ফাঁসি চাই বলে মিছিল বের করিয়েছে। এখন প্রশ্ন জাগে, আসলেই তাদেরর রাস্তায় নামা, নাকি ভাস্কর্যকে সামনে রেখে তারা সকল অপকর্ম ঢাকা দিতে চাচ্ছে।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৯৩ মাস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ ও মোমশিখা প্রজ্জ¦লন কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি।

 

রফিউর রাব্বি আরো বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে সরকার বিভিন্ন সময় প্রশ্রয় দিয়েছে। আমরা সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। কিন্তু ষড়যন্ত্র করে, তাদের নিয়ে রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার দুরভিসন্ধিরও বিরুদ্ধে আমরা।

 

ত্বকী হত্যার লাশ উদ্ধারের পরে পৌনে আট বছর হয়েছে। এখনো সেই বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। অথচ এই সরকারের সংস্থা র‌্যাব ত্বকী হত্যার তদন্ত শেষ করেছে। ২০১৪ এর ৫ মার্চ ত্বকী হত্যার এক বছর হওয়ার এক দিন আগে তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে, ওসমান পরিবারের কতজন লোক টর্চার সেলে রেখে ত্বকীকে হত্যা করেছে।

 

তিনি বলেন, কিন্তু সেই সংবাদ সম্মেলনের কয়েকদিন পরে যখন প্রধানমন্ত্রী বলেন, আমি ওসমান পরিবারকে দেখে রাখবো, তখনই এই বিচারটা বন্ধ হয়ে গেল।

 

রাব্বি বলেন, প্রধানমন্ত্রী সংবিধান ছুঁয়ে শপথ করেছেন এই বাংলার সকল মানুষকে দেখে রাখবেন। অথচ তিনি গডফাদার, খুনি পরিবারকে আশ্রয় দিচ্ছেন। প্রধানমন্ত্রী তাঁর শপথ ভঙ্গ করেছেন। তিনি একাধিকবার বলেছেন, ত্বকীকে কারা হত্যা করেছে তা আমি জানি। জানার পরেও তিনি বিচার করেন নাই। বরং তাদেরকে সরকারে অংশীদার করেছেন।

 

নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, ভুলুসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং দেওভোগ থেকে অপহৃত আড়াই বছরের শিশু সাদমান সাকিকে উদ্ধারের দাবি জানিয়ে রফিউর রাব্বি বলেন, সাদমান সাকি অপহরণ মামলাটি পুলিশ, সিআইডি ও পিবিআই তদন্ত করেছে। এত সংস্থা তদন্ত করেও শিশুটির সন্ধান দিতে পারেনি। গত সেপ্টেম্বর মাসে দায়িত্ব দেয়া হলো র‌্যাবকে। 

 

তিনি বলেন, যখন রহস্য উদঘাটিত হয় না, তখন আমরা এতটুকু বুঝি এর সাথে সরকার সংশ্লিষ্ট ব্যক্তি বা গডফাদার জড়িত থাকে।

 

সংগঠনের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, শ্রমিক নেতা আাবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তারিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু, প্রদীপ ঘোষ বাবু, নারী নেত্রী রাশিদা আক্তার প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন