বঙ্গবন্ধু সড়কে ‘সুইট নেশন’এর ২য় শাখার উদ্বোধন
স্টাফ রির্পোটার
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৮:৩৬ পিএম
ভোক্তাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শতভাগ ভেজাল মুক্ত মিষ্টিন্ন খাদ্য পরিবেশনের লক্ষ্যে বঙ্গবন্ধু সড়কে ‘সুইট নেশন’র দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় বঙ্গবন্ধু সড়কের বেনু টাওয়ারে উদ্বোধন করেন আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিঃ এর ডাইরেক্টর মো. তাজুল ইসলাম রাজিব, ফকরুল ইসলাম রাহাদ ও মো. মাহামুদুল ইসলাম রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন আজাদ-রিফাত ফাইবার্স লিঃ এর জিএম মো. আসাদুজ্জামান, এজিএম মো. মাসুদুর রহমান, এজিএম মো. গোলাম মোস্তফা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডাইরেক্টর ও সুইট নেশনের মালিক ফকরুল ইসলাম রাহাদ বলেন, নিজস্ব ফার্মের গরুর দুধ থেকে সম্পুর্ণ স্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরণের মিষ্টিসহ মিষ্টি জাতীয় খাবার ও দই তৈরী করা হয়।
তিনি বলেন, ক্রেতাদের স্বার্থে শহরের প্রানকেন্দ্রে চাষাঢ়ায় ১ম শাখার পর আজ বঙ্গবন্ধু সড়কে সুইট নেশনের ২য় শাখার উদ্বোধন করা হলো। ভেজালমুক্ত মিষ্টান্নের জন্য সুইট নেশনে ক্রেতাদের আমন্ত্রন জানান ফকরুল ইসলাম রাহাদ।


