দুর্যোগ সহনশীল নগরী গড়তে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিহার্য : আইভী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৬:৫৩ পিএম
নারায়ণহগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, দুর্যোগ সহনশীল নগরী গড়ে তুলতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিহার্য।
বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪টি ওয়ার্ডে ভলান্টিয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক টীম গঠন করা হবে।
সোমবার (৭ ডিসেম্বর) বেলা ১২টায় নগর স্বেচ্ছাসেবক বিশেষ সম্মাননা প্রাপ্ত শহীদ আল আমিন রবিন মেয়র আইভীর সাথে স্বাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস।
উল্লেখ্য, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২০ উপলক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উদ্যোগে মীরপুর ট্রেনিং ইনস্টিটিউটে বাৎসরিক বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সারাদেশ থেকে সাহসিকতার জন্য বাছাইকৃত নগর স্বেচ্ছাসেবকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ৮জনকে সম্মাননা প্রদান করা হয়।
তন্মধ্যে নারায়ণগঞ্জ জেলা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড নগর স্বেচ্ছাসেবক শহীদ আল আমিন রবিন এই সম্মাননা পান।


