বঙ্গবন্ধু ভাস্কর্য উপর আঘাতের প্রতিবাদে স্বাশিপের সমাবেশ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ পিএম
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উপর আঘাতের প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা স্বাশিপ এর সভাপতি ব্রজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল গণির সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতানা বেগম রত্না, জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল, মনি শংকর হালদার, মহানগরের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সদর উপজেলা সভাপতি সভাপতি রফিকুল ইসলাস, সাধারণ সম্পাদক রেজাউর করিম, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, বন্দর উপজেলার সভাপতি মো.মোস্তফা কামাল কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।


