দেওভোগে মসজিদ মিনার পুননির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র আইভী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৫:১৮ পিএম
দেওভোগে মসজিদ মিনারের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
সোমবার (০৭ ডিসেম্বর) সকালে দেওভোগের সাকিম আলী জামে মসজিদে এ কাজের উদ্বোধনের সময় মসজিদের মোতওয়াল্লী মো. মনির হোসেন খানসহ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
উদ্বোধনকালে মেয়র বলেন, এ মসজিদে আমার বাবা (পৌর পিতা আলী আহাম্মদ চুনকা) নামাজ পড়তেন। এ মসজিদের উন্নয়নে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতাসহ আপনাদের পাশে থাকতে চেষ্টা করবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর আলহাজ্ব খাঁজা আহসানউল্লাহ্, আলহাজ্ব বদিউজ্জামান বদু, কবির হোসেন খান, আলহাজ্ব মাহবুবুর রহমান, আলহাজ্ব নূর ইসলাম, আলহাজ্ব মোবারক হোসেন, আলহাজ্ব দুলাল মল্লিক, আলহাজ্ব সাদেকুর রহমান, আলহাজ্ব নাজমুল হাসান ভূঁইয়া, আলহাজ্ব আব্দুল কাইয়ূম, নুরুজ্জামান রতন, আব্দুল রহিম মিন্টু মুকুল, আক্তারুজ্জামান, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, মাহমুদল হোসেন লিংকন, লিংরাজ খান, ঝিকু খান, আসাদ খান, তুরাগ হোসেন খান প্রমূখ।


