ত্বকী হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার আলোক প্রজ্জ্বলন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৫:০৯ পিএম
ত্বকী হত্যার ৯৩ মাস উপলক্ষে আগামী মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হবে।
রবিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ।
বার্তায় তিনি জানান, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯৩ মাস পেরিয়ে গেছে। এত দীর্ঘ সময়েও তদন্তকারী সংস্থা র্যাবের তদন্ত শেষ করে তৈরী করে রাখা অভিযোগপত্রটি আদালতে পেশ করা হয় নাই। দেশে এইটি বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ বলে বার্তায় উল্লেখ করা হয়।


