Logo
Logo
×

নগর জুড়ে

নগরীতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মিছিল সমাবেশ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৭:৩১ পিএম

নগরীতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মিছিল সমাবেশ
Swapno

বাজারদরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ, মহার্ঘ ভাতা প্রদান, প্রতি বছর মজুরি সমন্বয়ের বিধান করাসহ করোনাকালে শ্রমিকের চাকুরী, আয় ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ও বঙ্গবন্ধু সড়কে এই আয়োজন করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

 

ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবীর, আমানুল্লাহ আমান, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ,  অর্থ সম্পাদক খোরশেদ আলম।

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনাকালে গার্মেন্টস এর কয়েক লক্ষ শ্রমিক ছাঁটাই করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়লেও শ্রমিকের মজুরি বাড়েনি। উল্টো তাদের মজুরির ৪০% কেটে নেয়া হয়েছে।

 

নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টসগুলোতে করোনায় স্বাস্থ্য সুরক্ষার মালিকরা ব্যবস্থা নেননি। তারা দাবি করেন, বাজারদরের বিবেচনায় শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর মূল্য স্ফীতির বিবেচনায় মজুরি সমন্বয়ের বিধান আছে।

 

তারা বলেন, পৃথিবীর সব দেশের চেয়ে আমাদের দেশের গার্মেন্টস এর মজুরী সব চেয়ে কম। তার উপর পাঁচ বছর পর পর মজুরি বৃদ্ধির বিধান করা হয়েছে। নতুন করে মজুরি নির্ধারণ করার পূর্ব পর্যন্ত মহার্ঘ ভাতা দেয়ার ব্যবস্থা করতে হবে।
 


করোনার দ্বিতীয় ঢেউ’এ শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়ে কোন অজুহাতেই শ্রমিক ছাঁটাই, মজুরি কর্তন, মজুরি কমানো চলবে না বলে জানান।

 

এ সময় তারা শিল্প এলাকাগুলোতে বিনামূল্যে শ্রমিকের করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করার দাবী জানান।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন