নাসিক’র প্রশাসনিক উন্নতিকরণ কর্মপরিকল্পনা পর্যালোচনা কর্মশালা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৭:৪২ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দেওয়া সেবার পদ্ধতি ও মান উন্নয়ন নিয়ে প্রশাসনিক উন্নতিকরণ কর্মপরিকল্পনা পর্যালোচনা ২০১৯-২০ এবং কর্ম পরিকল্পনা প্রনয়ন ২০২০-২১ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে সিবিসি, জাইকা এবং এলজিডি’র সহায়ত এ কর্মশালা ভার্চুয়াল এবং সরাসরি পদ্ধতিতে আয়োজন করা হয়।
কর্মশালার উদ্দেশ্য হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক প্রদেয় সেবার পদ্ধতি এবং মান উন্নয়ন করা। এ লক্ষ্যে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগ ২০১৮-১৯, ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন ইস্যু ভিত্তিক, লক্ষ্য নিধারণ পূর্বক কতিপয় বিষয় নিয়ে বাৎসরিক পরিকল্পনা গ্রহণ করে। যেমন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তক তিনটি ওয়ার্ডকে মডেল ওয়ার্ড ঘোষণা করে সংশ্লিষ্ট ওয়ার্ডের জনগনকে সাথে নিয়ে ব্যাপক সচেতনতামূরক প্রচারাভিযান চালায়।
পরিকল্পনায় বিভিন্ন শ্রেনি পেশার জনগনকে অন্তুভূক্ত করে পরিচ্ছন্ন ওয়ার্ড গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সেলক্ষ্যে বছরব্যাপী কমিউনিটি ভিত্তিক আলোচনা সভা, র্যালী, সংশ্লিষ্ট বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা, বিভিন্ন বাজার সমিতি, বাড়ীর মালিকদের সাথে বৈঠক করা সহ সচেতনতামূরক লিফলেট বিতরণ, স্কুল রচনা প্রতিযোগিতার আয়োজন করা সহ নানামূখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
একই ভাবে স্বাস্থ্যবিভাগ নিরাপদ খাদ্য নিশ্চিত করনে সংশ্লিষ্ট ১৫নং ওয়ার্ডের হোটেল, রেস্তোরাগুলো নিয়মিত মনিটরিং ও পরিদর্শন করছে।
হিসাব বিভাগ কর ও বাজেট ব্যবস্থাপনার উন্নয়নে লক্ষ্যমাত্রা নিধারণ করে কর প্রদানে জনগনকে সচেতন করার জন্য নারারকমের প্রচার প্রচারণা চালাচ্ছে।
প্রতিবছর একটি জনকল্যানমূলক বাজেট প্রনয়ন ও বাজেট ব্যবস্থাপনার কাজটি করছে। প্রশিক্ষণ প্রদান ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ও পদ্ধতিগত পরিবর্তন নিয়ে এসছে। কতিপয় গণশৌচাগার যেমন মন্ডলপারা, খানপুর এবং রেলগেইট গণচৌচাগার ব্যবহারে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে লিজ গ্রহীতাদেরকে একটি মানসম্মত চুক্তিনামার মাধ্যমে ইজারা প্রদান করা হচ্ছে এবং তাদেরকে একটি জবাবদিহিতার জন্য নিয়ে এসেছে।
এভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা প্রনয়ন, বাস্তবায়ন এবং পর্যালোচনা পূর্বক পুনরায় নতুন পরিকল্পনা গ্রহণ করছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আবুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়েছিলেন এ প্রকল্পের প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রেপ্রেজেনটিটিভ মি. হিরোকি ওয়াটানাবে, প্রকল্পের টিম লিডার মিডা নাওকো আনজাই ও ডেপুটি টিম লিডার টাইসুকে টকোকা সহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা।


