না’গঞ্জ চাউল আড়ৎদার সমিতিতে চার সদস্যের যোগদান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৬ পিএম
নারায়ণগঞ্জ ধান চাউল আড়ৎদার সমিতি হইতে চারজন সদস্য নারায়ণগঞ্জ চাউল আড়ৎদার সমিতিতে (রেজি নং -৩৭৫) যোগদান করেছেন।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ চাউল আড়ৎদার সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে নতুন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির নেতৃবৃন্দ।
সেই সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর উদ্দিন, সহসভাপতি মোশারফ হোসেন, তোফাজুল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম লিটন, সদস্য আল আমিন, তমিজউদ্দিন, গিয়াস উদ্দিন লিটন প্রমুখ।
সমিতিতে যোগদান কৃত সদস্যরা হলেন এমদাদুল হক, হামিদুল হক, বাবুল মেম্বার ও মিজানুর রহমান।


