শহীদ রবিউলের ৩০ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৫:৪৩ পিএম
১লা ডিসেম্বর (মঙ্গলবার) শহীদ রবিউল আওয়ালের ৩০ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে শহীদ রবিউল স্মৃতি সংসদ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যেগে পুষ্পস্তবক অর্পন ও দোয়ার আয়োজন করা হয়।
সকাল ৯টায় শহীদ রবিউল স্মৃতি সংসদ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যেগে মাসদাইর সিটি কবরস্থানে শহীদ রবিউলের কবরে পুষ্পস্তবক অর্পন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করা হয়।
সেই সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ- সভাপতি এড, জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু , সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, দপ্তর সম্পাদক ইসমাইল মিয়া, সহ প্রচার সম্পাদক মাকিম মোস্তাকিম শিপলু, মহানগর সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মনির মল্লিক, আলী আজগর , ওমর ফারুক, সেলিম, খালেদ মাসুদ, রফিকুল ইসলাম, মনির, সাকিল, জিয়া সহ প্রমূখ।
উল্লেখ্য, ১লা ডিসেম্বর শহীদ রবিউল আওয়াল দিবস। স্বৈরাচারী এরশাদ হটানোর আন্দোলনে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে গত ৯০ এর এই দিনে রবিউল (১৪) প্রাণ হারায়।
২৭ নভেম্বর এরশাদ সারা দেশে জরুরী অবস্থা ঘোষণা করে। এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের আপামর জনতা, ছাত্র ও শ্রমিকরা প্রতিদিন বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলকে ছত্রভঙ্গ করার জন্যে ১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় পুলিশ শহরের ২ নং রেল গেটের কাছে মিছিলে গুলি করে। গুলিতে মিছিলের অগ্রভাগের দর্জি শ্রমিক রবিউল আহত হলে সে মারা যায়।


