Logo
Logo
×

নগর জুড়ে

এক সাথে মিলে মিশে কাজ করেন : সাংবাদিকদের মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ১০:১৩ পিএম

এক সাথে মিলে মিশে কাজ করেন : সাংবাদিকদের মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের কাছে অনুরোধ রেখে বলেন, আজকের এই অনুষ্ঠান যেনো সুন্দরের মধ্যে থাকে। আমরা চাই এই প্রেসক্লাব সারা জেলায় সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ প্রেসক্লাব হিসেবে পরিচিতি পাক। আপনাদের সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকুক। আমাদের মতো রাজনীতি যারা করি তাদের যেনো সুবিধা হয়। 

 

আপনাদের মধ্যে ডিভিশন থাকলে মনমালিন্য থাকলে আমাদের অনেক সময় খুব কস্ট হয়ে যায় এখানে আসা বা এখানে এক সাথে কথা বলা অথবা আপনাদের যে লবি সেই লবি ম্যান্টেন করতে সমস্যায় পড়তে হয়। 

 

তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেনো এক সাথে মিলে মিশে কাজ করেন আমরা আপনাদের কাছে সঠিক সার্ভিসটা চাই। এবং সমালোচনা অবশ্যই করবেন সেটা যেনো গঠনমূলক হয়, বস্তুনিষ্ঠ হয় সত্য যেনো প্রকাশ পায়।

 

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ষষ্ঠ তলা ও লিফট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

 

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রমুখ।

 
এ সময় মেয়র আইভী আরো বলেন, আমি রাজনৈতিক ভাষায় কথা বলতে পারি কম, যা বলি সরাসরি বলি। গত ১৭ বছরে এই শহরে অনেক অসম্মান, অপমান ও লাঞ্ছনা আমাকে সহ্য করতে হয়েছে। আপনাদের মাধ্যমে আপনাদের পত্রিকার মাধ্যমে। 

 

প্রথম দিকে নেগেটিভ লিখেছেন মেনে নিতে পারিনি। নতুন ছিলাম বুঝে উঠতে পারিনি। তারপর থেকে আপনাদের কোন কিছুই নেগেটিভ নেই নি, সবই পজেটিভ নেয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমি মনে করি আমি কামিয়াব হয়েছি। আমি আমার জায়গায় ঠিকই আছি।

 

তিনি বলেন, যারা সাংবাদিকতা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে কলম ধরেন তাদের যেন নিজের কাছে নিজের জবাবদিহিতা থাকে। এই কলমে আমি যা লিখছি তা সত্য নাকি মিথ্যা। আমার লেখনির মাধ্যমে কাউকে বিপদে ফেলছি নাতো। একজন নারীকে কতটা সম্মানিত করা যায় সেটাও চিন্তা করা দরকার।’


আইভী বলেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার মানসিকতা আমাদের অনেকের মধ্যেই নেই। ব্যক্তি রেষারেষির কারণে, ব্যক্তিকে পছন্দ করিনা বলে বিতর্কিত করে দেই। তার ভালো কাজকেও বিতর্কিত করি। আমি আহ্বান করবো সাংবাদিকরা যেন উঠে আসি এই জায়গা থেকে । 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন