বাকাসস’র তৃতীয় শ্রেনীর কর্মচারীদের কর্মবিরতি পালন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৯:০১ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে স্লোগান দিয়ে আন্দোলনে ডাক দিলেন নারায়নগঞ্জ জেলা কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর তৃতীয় শ্রেনীর কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।
এ সময় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন, পদউন্নতি সুযোগ সৃষ্টি, বেতন গ্রেড উন্নতিকরণের দাবীতে তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেন।
সোমবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন তারা।
এদিকে এই কর্মবিরতি পালনে এক ধরনের ভোগান্তির সৃষ্টি হয়। ভুমি অফিসের গুরুত্বপূর্ন ফাইলগুলো একের পর এক জমে থাকায় জনমতে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম হয়। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরে দেখা দেয় নানা অনিয়ম।
এ দাবীতে আগামী কাল সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পুনরায় কর্মবিরতি পালিত হবে। দাবী বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে বলে বক্তরা জানান।
কালেক্টরেট ছাড়াও একই দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও তৃতীয় শ্রেনীর কর্মচারীরা কর্মবিরতি পালনে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, কালেক্টরেটে সহকারী সমিতি (বাকাসস) এর সভাপতি পানকিষ্ণ, স্টেনো টাইপিস্ট কামরুল ইসলাম, অফিস সহায়ক আক্কাস, নাজমা বেগম, হালিমা আক্তার, আনোয়ার হোসেন, সোলাইমান মিয়া, আব্দুর রহমান, বাবুল মিয়া, হানিফ রহমান, সেকান্দার ও কৌশিক প্রমূখ।


