Logo
Logo
×

নগর জুড়ে

প্রয়াত এমপি নাসিম ওসমানের পুত্রবধূ করোনায় আক্রান্ত, দোয়া কামনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৯:১৬ পিএম

প্রয়াত এমপি নাসিম ওসমানের পুত্রবধূ করোনায় আক্রান্ত, দোয়া কামনা
Swapno

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্রবধূ এবং আজমেরী ওসমানের সহধর্মিনী সাবরীনা ওসমান জয়া করোনায় আক্রান্ত হয়েছেন। জয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জয়ার করোনা নির্ণয়ের ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা নিচ্ছেন।

 

উল্লেখ্য, এর আগে একেএম নাসিম ওসমানের সহধর্মিনী ও জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা (জয়ার শাশুড়ি) পারভীন ওসমান করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়াও অসুস্থ্য ছিলেন তার দুই কন্যা আফরিন ওসমান, আইরিন ওসমানসহ জামাতা ইফতেখারুল ইসলাম, বদরুদ্দোহা ও নাতি নাতনীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন