মুক্তারের আশুরোগ মুক্তি কামনায় ১৩নং ওয়ার্ড আ`লীগের দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৯:১৮ পিএম
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. মুক্তার হোসেনের আশুরোগ মুক্তি কামনা করে মহানগর ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৭ নভেম্বর ) বাদ এশা শহরের মাসদাইর ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে মুক্তার হোসেনের আশুরোগ মুক্তি সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল হোসেন,যুগ্ম সম্পাদক আঃ রশিদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল আহসান,ধর্ম সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহমেদ,শাজাহান প্রধান, মজিদ সিদ্দিকী,লাল চাঁন মিয়া,যতিন্দ্র বাবু,এনায়েত নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান,মাসদাইর বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার আবুল খায়ের,কোষাধক্ষ্য শামসুল খন্দকার,বাইতুল আল আমিন জামে মসজিদের সহ-সভাপতি শাহাবুদ্দিন খন্দকার, হাজী গুলজার হোসেন, সমাজ সেবক আবুল হোসেন পটল,১৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া,সহ সম্পাদক লালু মিয়া, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ- সভাপতি সালাম খন্দকার সেলিম,আওয়ামীলীগ নেতা রবু খান মো. দুলু,যুবলীগ নেতা নজরুল ইসলাম খন্দকার, ইউনুস আলী,মিলন,সালাউদ্দিন,বিপ্লব,সেলিম, নুরুল ইসলাম বেপারী,আনোয়ার,গৌরাঙ্গ, পান্না,নয়ন, সাজিদ খান,ছাত্রলীগ নেতা রাব্বি, অমিও,ফাহিম, সাজিন খন্দকার প্রমুখ ।


