Logo
Logo
×

নগর জুড়ে

সদর মডেল থানার নতুন ওসি শাহ্ জামানের দায়িত্ব গ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৮:৫৩ পিএম

সদর মডেল থানার নতুন ওসি শাহ্ জামানের দায়িত্ব গ্রহণ
Swapno

সততা ও নিষ্ঠার সাথে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ জামান দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) তিনি দায়িত্ব গ্রহণ করেন। 


এর আগে তিনি ডিএমপির তেজগাঁও, পল্টন, মোহাম্মদপুর, কোতোয়ালি থানায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ছিলেন। সেখান থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বদলি করা হয় তাকে। এর আগে গত ২৫ নভেম্বর সদর থানার ওসি মো. আসাদুজ্জামানকে ঢাকার মালিবাগের এসবিতে বদলি করা হয়।


উল্লেখ্য, সদর মডেল থানার নতুন ওসি মো. শাহ্ জামানের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। ২০০৪ সালের পহেলা নভেম্বর উপপরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন