Logo
Logo
×

নগর জুড়ে

শহর থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৮:২৩ পিএম

শহর থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার
Swapno

শহরের দেওভোগ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত লাল রংয়ের এফ, জেড মোটর সাইকেল (ঢাকা মেট্রো-ল-২১-৮২১৬) জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় দেওভোগ পানির টাংকি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন সদর থানার নয়া পাড়ার তারা মসজিদ এলাকার মো. শাহাজালালের পুত্র শাহাদাত হোসেন হাবু (২২), ১নং বাবুরাইলের জাহাঙ্গীর হোসেনের পুত্র মামুন (২০) ও জিমখানার আলী আজমের পুত্র বাবু (২১)।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে বেড়াতেন। রাতের আধারে রিকশা অটোরিক্সায় যাতায়াত করা যাত্রীরা ছিলেন তাদের প্রধান টার্গেট।

 

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাদের নিকট সংবাদ আসে যে দেওভোগ পানির টাংকি এলাকায় একদল ছিনতাইকারী রিক্সার যাত্রীদের কাছ থেকে ছিনতাই করছে।

 

পুলিশ সেখানে পৌছালে ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে তাদের কে ধাওয়া করে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ফতুল্লা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন