নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপিনাথ দাসের স্মরণে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে পাঁচ দিনের কর্মসূচির তৃতীয় দিনেও গীতাপাঠ পূজানুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় নতুন পালপাড়া শ্রী শ্রী সত্যধাম মন্দিরে পবিত্র গীতাপাঠ ও দুপুরে পুজানুষ্ঠান এবং দুপুর ১.৩১ মিনিটে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগর সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ, পিন্টু রায়, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাউগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মন্ডল শুভ, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, সদর উপজেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক তপু মন্ডল, বন্দর কমিটির সভাপতি তুলসী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস প্রমুখ।


