কর্মসূচীর দ্বিতীয় দিনেও গোপিনাথ দাসকে স্মরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৭:১০ পিএম
পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপিনাথ দাসের স্মরণে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে গীতাপাঠ, পূজা ও প্রসাদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে শ্রী শ্রী গৌরনিতাই জিউর বিগ্রহ মন্দিরে এ আয়োজন করা হয়। এ সময় গোপিনাথ দাসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনাসহ উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগর সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ, পিন্টু রায়, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাউগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মন্ডল শুভ, মহানগর সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু, সদর উপজেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক তপু মন্ডল, বন্দর কমিটির সভাপতি তুলসী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস প্রমুখ।


