Logo
Logo
×

নগর জুড়ে

মিশনপাড়ায় রাস্তার ঢালাই কাজের উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৫:১০ পিএম

মিশনপাড়ায় রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের চাষাঢ়ার বাগে জান্নাত থেকে মিশনপাড়া ভিতর দিয়ে চকলেট ফ্যক্টরী পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাস্তার ঢালাই কাজ শুরু হলে দুপুরে বাগে জান্নাত ও মিশন পাড়া পঞ্চায়েত কমিটিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে কাজের পরিদর্শন করেন কাউন্সিলর শওকত হাশেম শকু।

 

এসময় উপস্থিত ছিলেন, বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সভাপতি হারুন অর রশিদ বাবুল, সহসভাপতি শামসুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ রিপন, সদস্য হাফেজ মোক্তার, মিশনপাড়া পঞ্চায়েতের সদস্য ফজলুক হক, ঠিকাদার রাসেল আহমেদ, প্রতিনিধি আক্তার হোসেন সবুজ, ফয়সাল আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

কাউন্সিলর শকু বলেন, জাইকার অর্থায়নে প্রায় ১কোটি ৩০লক্ষ টাকা ব্যয়ে বাগে জান্নাত থেকে মিশনপাড়ার ভিতর দিয়ে চকলেট ফ্যক্টরী পর্যন্ত আরসিসি রাস্তার ঢালাই কাজ শুরু করা হয়েছে।

 

ইতিমধ্যে রাস্তার পাশের ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে উল্লেখ করে তিনি জনগণের কাছে ড্রেন গুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন