ওসি আসাদুজ্জামানকে মালিবাগ এসবিতে বদলি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ১০:০৪ পিএম
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানকে মালিবাগ এসবিতে বদলি করা হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) ওসি মো. আসাদুজ্জামানকে বদলি করার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম।
বদলির বিষয়ে ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঢাকার মালিবাগে এসবিতে বদলি করা হয়েছে তাকে। আজই (বুধবার) তিনি এ চিঠি পেয়েছেন। দু-এক দিনের মধ্যে নতুন ওসির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলেও জানান তিনি।
এদিকে জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামানকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলামকে বদলি করা হয়। তার স্থলে দায়িত্ব পান মো. আসাদুজ্জামান। এক বছরেরও বেশি সময় তিনি সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


