শপথ নিলেন দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৭:১৮ পিএম
রুপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার শপথ গ্রহণ করেছেন।বুধবার ( ২৫ নভেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান।
এরপর রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নুসরাত জাহান ইউনিয়ন পরিষদের ৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ৯ জন সাধারণ সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন।
এ সময়ে নবনির্বাচিদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, ‘আপনি ভিন্ন দলের লোক হতে পারেন। আপনার মতাদর্শ ভিন্ন হতে পারে।
কত জন মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, তা বড় ব্যাপার নয়, এখন আপনি সকলের নির্বাচিত জনপ্রতিনিধি। আপনাদের কাছে আমাদের চাওয়া, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছে, সেটা বাস্তবায়ন করতে হবে। মানুষের আস্থার জায়গাটি অর্জন করতে হবে।’
এসময়ে উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দাউদপুর ইউনিয়ন পরিষদের মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ স্থানীয় জনপ্রতিনিধিগন।
প্রসঙ্গত, গত (১৩ সেপ্টেম্বর) দাউদপুর ইউনিয়নটিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। সেই তফসিল অনুযায়ী গত (২০ অক্টোবর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নৌকা প্রতীকে নুরুল ইসলাম জাহাঙ্গীর ১৭ হাজার ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।


