গোপিনাথ দাসের মহাপ্রয়াণে ঐক্য পরিষদের গীতাপাঠ ও পূজানুষ্ঠান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৬:২৮ পিএম
বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদ্য প্রয়াত সভাপতি কমান্ডার গোপিনাথ দাসের মহাপ্রয়াণে বিদেহী আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে গীতাপাঠ পূজানুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়েছে।
বুধবার ( ২৫ নভেম্বর) দুপুর দেড়টায় শহরের ১৮নং ওয়ার্ডস্থ শীতালক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে প্রয়াত গোপিনাথ দাসের আত্মার শান্তি কামনা বিশেষ প্রার্থনা করা হয় । পরে উপস্থিত ৩৫০ জনের মধ্যে প্রসাদ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল,সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ,পিন্টু রায়,জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাউগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মন্ডল শুভ, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার,সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু,সদর উপজেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক তপু মন্ডল,বন্দর কমিটির সভাপতি তুলসী ঘোষ, সাধারণ সম্পাদক জিতু দাস প্রমুখ।


