Logo
Logo
×

নগর জুড়ে

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৯:১৪ পিএম

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আলোচনা সভা অনুষ্ঠিত
Swapno

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন  সংক্রান্ত মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

 

এসময় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহিলা বিষযক কর্মকর্তার উপ পরিচালক কানিজা ইয়াসমিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে বর্তমান সরকার ৬ এপ্রিল ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করেন। ভোক্তা ও বিক্রেতাদের  আইনটিতে  আভিযোগ দায়ের করতে পারেন।

 

তিনি বলেন, কোন ভোক্তা বা অভিযোগকারী তাঁর পূর্নাঙ্গ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স ও ই মেইল থাকলে তা উল্লেখ পূর্বক কারণ উদ্ভব হওয়ার ত্রিশ দিনের মধ্যে কোন পন্যের উৎপাদনকারী, প্রস্তুতকারী, সরবরাহকারী বা পাইকারী ও খুচরা বিক্রেতার বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট ই মেইল, ফ্যাক্স, ইত্যাদি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বা অন্য কোন উপায়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করতে পারবেন।

 

দায়েরকৃত অভিযোগ তদন্তে প্রমাণিত ও জরিমানা আরোপ করা হলে আদায়কৃত জরিমানার ২৫শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হবে।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, নারায়ণগঞ্জ দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা, নারায়ণগঞ্জ চাল আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম লিটন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন