Logo
Logo
×

নগর জুড়ে

শ্রমিক ফেডারেশনের শোক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৮:২২ পিএম

শ্রমিক ফেডারেশনের শোক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
Swapno

তাজরীন ফ্যাশনের অগ্নিকান্ডের ৮বছর পরও শ্রমিকদের সম্মানজনক ক্ষতিপূরণ না দেয়ায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা’র উদ্যোগে শোক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এ আয়োজন করা হয়।

 

এ সময় বক্ত্যরা বলেন, ৮ বছর পূর্বে এই দিনে অগ্নিকান্ডের ঘটনায় ১১৪ জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। আমাদের দেশে এই ধরণের হত্যাকান্ড নতুন কিছু না। বিভিন্ন প্রতিষ্ঠানে নিরবে নিভৃতে এরকম হত্যাকান্ড ঘটে যাচ্ছে।

 

এতগুলো শ্রমিকের হতাহতের পরও আজ কেউ তাদের পরিবারের কোন খোজ খবর নেয় না। সে সময় সরকারের পক্ষ থেকে প্রুতিশ্রুতি দেয়া হয়েছিলো যে, হতাহতের পরিবারকে ক্ষতিপূরণসহ দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং তাদের পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকুরী প্রদান করা হবে। আজ ৮ বছর পার হয়ে গেলেও সরকার তাদের সেই প্রুতিশ্রুতি রাখে নাই।
  


বক্তারা বলেন, তাজরীন গার্মেন্টেসের এই আলোচিত ঘটনার বিপরীতেও অনেক ঘটনা রয়েছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। এই হচ্ছে আমাদের দেশের শ্রমিক মেহনতিদের অবস্থা। শ্রমিক ভাই বোনেরা তাদের শ্রমের ঘাম বিক্রি করে রঙীন স্বপ্ন বুনেন।

 

তারা বলেন, তাজরীন শ্রমিকদেরও এই রকম অনেক স্বপ্ন ছিলো। আজ এই মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সম্মানজনক ক্ষতিপূরণ, দীর্ঘ মেয়াদী চিকিৎসা, বাসস্থান বাস্তবায়ন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। তার সাথে সাথে সকল কর্মস্থলের নিরপত্তা চাই। আমরা আর লাশ চাই না, বাঁচার মত বাচতে চাই।

 

বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এই সরকার শ্রমিকবান্ধব সরকার। কিন্তু  শ্রমিকদের সমস্যা সমাধানে, তাদের মৌলিক ৫টি অধিকার পূরণে তারা আজ ব্যর্থ।’

 

তারা বলেন, তাজরীনসহ সব ধরনের দূর্ঘটনায় যত শ্রমিক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে যেন প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হয় এবং দূর্ঘটনার পিছনে যে দোষীরা রয়েছে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি  দেয়া হয় সে দাবি জানাই।


 
জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি এডভোকেট সুমন মিয়ার সভাপতিত্বে মাববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন আহমেদ রোমেল, অরবিন্দু বেপারি বিন্দুসহ শ্রমিক নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা দেয়া হয়।

 

নতুন কমিটিতে সভাপতি এড. মো সুমন মিঞা, সহসভাপতি মো দিদার হোসেন, এড. মোস্তাক আহমেদ, মাসুদ রানা, সাধারণ সম্পাদক আল আমিন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এ বিপ্লব, কোষাধ্যক্ষ মারুফা, দপ্তর সম্পাদক আকাশ সরকার, প্রচার সম্পাদক নূর ইসলাম, আইন সম্পাদক এড. আলী আজ্জম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, সদস্য ড. কামরুজ্জামান, মো. আঞ্জু মিয়া।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন