টিম খোরশেদের প্লাজমা ডোনেশন ও অক্সিজেন সার্পোট শতক পূর্ণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৭:৪৩ পিএম
বাংলাদেশ করোনা সনাক্ত হওয়ার পর ১৫ ই জুন থেকে শুরু করা ফ্রী প্লাজমা ডোনেশন ও অক্সিজেন সার্পোটের ক্ষেত্রে শতকের ঘর পূর্ণ করেছে টিম খোরশেদ প্লাজমা এন্ড অক্সিজেন সাপোর্ট সেল (পাওয়ার্ড বাই টাইম টু গীভ)।
সোমবার (২৩ নভেম্বর) পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ফারজানা হককে টিম খোরশেদ এর ত্রাণ টিমের সমন্বয়কারী নামজুল কবির নাহিদের প্লাজমা ডোনেশন করার মাধ্যমে ১০০তম সংখ্য পূর্ণ হয়।
এ উপলক্ষে টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আল্লাহর অশেষ রহমতে জনগনের সহায়তায় আমরা দূর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।
তিনি বলেন, যতদিন দরকার ততদিন আমরা পাশে থাকতে প্রস্তুত আছি, ইনশাল্লাহ। তিনি সকল টিম মেম্বার, শুভাকাংখী, প্লাজমা ডোনার ও টাইম টু গীভের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ করোনা সনাক্ত হওয়ার পরদিন থেকেই মানুষের সেবায় নিয়োজিত মানবিক সংগঠন টিম খোরশেদ দাফন-সৎকার, টেলিমেডিসিন, খাদ্য ও পুুষ্টি সেব শুরু করে।
করোনা আক্রান্ত মূমুর্ষ রোগীদের জীবন বাচাঁতে বাংলাদেশে প্লাজমা থেরাপী শুরু হওয়ার সাথে সাথেই টিম খোরশেদ ১৫ ই জুন থেকে ৬ টি সিলিন্ডার ও ১ টি কনসেন্টবের মাধ্যমে শুরু করে বিনা মূল্যে প্লাজমা ডোনেশন ও ফ্রী অক্সিজেন সার্পোট।


