Logo
Logo
×

নগর জুড়ে

কমান্ডার গোপীনাথ’র শ্রাদ্ধকার্যাদি অনুষ্ঠানে পূজা পরিষদ নেতৃবৃন্দ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৮:০০ পিএম

কমান্ডার গোপীনাথ’র শ্রাদ্ধকার্যাদি অনুষ্ঠানে পূজা পরিষদ নেতৃবৃন্দ
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাশের শ্রাদ্ধকার্যাদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। 

 

সোমবার (২৩ নভেম্বর) সকালে চাষাঢ়াস্থ বাসভবনে অনুষ্ঠিত শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নেন তারা এবং প্রয়াত এই নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। 

 

এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ শিখণ সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি বিজয় সরকার, পূজা পরিষদ নেতা তপন গোপ সাধু, তপন ঘোষ, কৃষ্ণ আচার্য, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন