না:গঞ্জ ক্লাব নির্বাচন : সহ সভাপতি পদে তানিম`র মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৮:৩৯ পিএম
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড ২০২১ সালের নির্বাচনে ইঞ্জিনিয়ার হোসেন মো: তানিম তৌহিদ এর সহ - সভাপতি পদে জমা দেয়া হয়। শনিবার (২১ নভেম্বর ) সন্ধ্যায় ৭ টায় নারায়ণগঞ্জ ক্লাব লি: এর ৫ম তলায় ক্লাবের সিনিয়র সদস্য সহ প্রায় দুই শতাধিক সাধারণ সদস্য নিয়ে সহ - সভাপতি পদে মনোয়ন পত্র দাখিল করেন ইঞ্জিনিয়ার হোসেন মো: তানিম তৌহিদ।
উল্লেখ, ইঞ্জি: হোসেন মো: তানিম তৌহিদ নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ২০১৭-১৮ সালে পর পর দুই বার নির্বাচিত কার্যকরি পরিষদের পরিচালক পদে নির্বাচিত ছিলেন।
সদা হাস্যজ্জল ও সদালাপি ইঞ্জি: হোসেন মো: তানিম তৌহিদ সম্পর্কে সাধারণ সদস্যরা জনান, সে খুব ভাল মনের একজন মানুষ, অত্যন্ত বিনয়ি, তার ব্যাপারে জয় আমরা অত্যন্ত আশাবাদী।
আমরা আগামী ১৯ই ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড পদে বিপুল ভোটে নির্বাচিত করব।


