Logo
Logo
×

নগর জুড়ে

নগরীতে পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবিতে মানববন্ধন

Icon

স্টাফ রিপোর্টার : 

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৭:১৫ পিএম

নগরীতে পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবিতে মানববন্ধন
Swapno

“পুরুষের নীরব কান্না কেহ শোনে না, পুরুষ বিষয়ক মন্ত্রণালয় চাই” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পুরুষ দিবস পালন উপলক্ষে পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচী পালন করে সুলতান আহম্মেদ মেমোরিয়াল ফাউন্ডেশন। 

 

শুক্রবার (২০ নভেম্বর)  বিকালে সুলতান আহম্মেদ মেমোরিয়াল ফাউন্ডেশন চেয়ারম্যান ফেরদৌস আক্তার রেহেনার নেতৃত্বে চাষাড়া কেন্দ্রিয় শহীদ মিনার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার পক্ষ থেকে মোমেন ইসলাম। 


এছাড়াও মানববন্ধনে পুরুষ নির্যাতন বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সুলতান আহম্মেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সহ মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণালী, সবুজ, বদিউজ্জামাল খান, ইসরাত ও বাবুল দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন