Logo
Logo
×

নগর জুড়ে

মুন্নার সুস্থ্যতা কামনায় ব্যাংক কর্মচারী ফেডারেশনের দোয়া 

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৭:৫৭ পিএম

মুন্নার সুস্থ্যতা কামনায় ব্যাংক কর্মচারী ফেডারেশনের দোয়া 
Swapno

 শ্রমিক লীগ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্নার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে কালীবাজারস্থ অগ্রণী ব্যাংক লি, আঞ্চলিক কার্যালয়ে ব্যাংক কর্মচারী ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুল কাদির এর সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় শ্রমিকলীগ, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল হোসেন। আলোচনা করেন ব্যাংক ফেডারেশন নেতা নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সহসভাপতি মোখলেছুর রহমান, অনীল কুমার বিশ্বাস, আব্দুল মান্নান মেম্বার, বন্দর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিয়ান আহমেদ। 

 

প্রধান অতিথির বক্তব্যে  শাহ নিজাম বলেন, কয়েক যুগেও নারায়ণগঞ্জে শামীম ওসমানের মত নেতা সৃষ্টি হবে না। আমরা নারায়ণগঞ্জের আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী শামীম ওসমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি ও থাকব। শ্রমিক কর্মচারী ভাইদের প্রতি অনুরোধ আপনারাও শামীম ওসমানের প্রতি আস্থা রেখে কাজ করে যান। 

 

সভাপতির বক্তব্যে আবদুল কাদির বলেন, শ্রমিক-কর্মচারীদের দ্বিধা-বিভক্ত করতে একশ্রেণির লোক বিভিন্ন জায়গায় দৌড়াঝাঁপ শুরু করেছেন, তাতে কোন লাভ হবে না। আমাদের প্রিয় নেতা শামীম ওসমানের প্রতি আস্থা রাখুন ইনশাআল্লাহ জাতীয় শ্রমিক লীগও শামীম ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হবে। পরিশেষে কামরুল হাসান মুন্নার রোগমুক্তি কামনা করি দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন